শ্যামনগরে অধ্যক্ষ ওসমান গণি ও মিজানের পক্ষে নাগরিক সমাবেশ
শ্যামনগর প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অধ্যক্ষ ওসমান গণি ও মিজানের পক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা বাস টার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জি এম ওসমান গণি (দোয়াত কলম) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সম্পাদক মিজানুর রহমান মিজানকে (উড়োজাহাজ প্রতীক) নির্বাচিত করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও ভূরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির সানা।
উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমশের ঢালী, নূরনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগের সভাপতি একরামূল হক লায়েস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন।

Leave a Reply