Sunday, 6 September 2026

দেবহাটায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

admin ঢাকা
আপডেট: 12 March 2019, 22:50

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের নুনেখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার কুলিয়া ইউনিয়নের নুনেখোলা গ্রামের দাউদ আলী গাজী (৭০), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০) ও পুত্রবধূ সালেহা বেগম (২৬)।
আহত দাউদ আলী গাজী বলেন, নুনেখোলার ৫১১২ দাগের সাড়ে ৪বিঘা সরকারি খাসজমি ডিসিআর গ্রহণ করেন। জমি বন্দোবস্ত রেজি. করে তিনি পিটিশন ও প্রিন্ট পর্চা হাতে পেয়েছেন। বর্তমানে ওই জমিতে ১৮ বছরের খাজনা পরিশোধ করে ৩ কক্ষ বিশিষ্ট বসত ঘর নির্মাণ করেছেন। যার হোল্ডিং নং- ৩০২। কিন্তু মঙ্গলবার সকাল ৯ টায় মৃত সুভাষ গাইনের পুত্র কার্তিক গাইন, ভাই অরবিন্দ গাইন ও স্থানীয় কুতুব উদ্দীন তার বসতভিটায় জোরপূর্বক প্রবেশ করে তাদেরকে মারপিট ও ভাংচুর করে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে অরবিন্দ গাইনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, দাউদ আলী গাজীর স্ত্রী সুফিয়া বেগম আমার ভাইকে কাচি দিয়ে কোপ মেরেছে। আমি দেখতে পেয়ে ঠেকিয়ে দিয়েছি মাত্র। এর বেশি কিছু ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *