তালায় ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার
তালা প্রতিনিধি: তালার জাতপুর বাজার এলাকা থেকে ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) বিকালে ইঞ্জিনভ্যান তল্লাশী করে এ ফেনসিডিল উদ্ধার হয়। এ সময় বহনকারী ইঞ্জিনভ্যানের চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জাতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে জাতপুর বাজার এলাকায় গাড়ী চেকিং চলাকালীন একটি ইঞ্জিনভ্যানকে দাঁড় করানোর চেষ্টা করলে চালক ভ্যান রেখে পালিয়ে যায়। এ সময় তল্লাশী চালিয়ে ভ্যানের নিচে অভিনব কায়দায় রাখা ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply