পদ্মপুকুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোলনের পথসভা
ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউল হক দোলনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বেলা ৩টা থেকে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়ের বাজার, কামালকাটি বাজার, পাতাখালী বাজার, মডেল স্কুল মোড় ও ঝাপা বাজারে গণসংযোগ শেষ করে পাখিমারা ফুটবল মাঠে জনসভা করেন তিনি। পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি ছিলেন নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, ভাইস চেয়ারম্যান প্রার্থী স.ম আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, সাবেক ছাত্রনেতা প্রভাষক ফয়সাল আহম্মেদ সুমন, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও ইউপি সদস্য রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সালাম।

Leave a Reply