মুন্সিগঞ্জ প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জে নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস.এম আতাউল হক দোলনের পক্ষে প্রচারণায় নেমেছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪টায় পূর্ব মুন্সিগঞ্জের শান্তিহরি মতুয়া সংঘ মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী সনাতনী মহাসম্মেলনের সমাপনী দিনে আগত শিল্পী, গোস্বামী, ভক্তবৃন্দ, অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দসহ সকলকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আগামী ২৪ মার্চ নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা স.ম ওসমান গনী সোহাগ, আবু হুসাইন, জি.এম আসিফ আহম্মেদ, এমডি সুজন, ভিক্টর মিস্ত্রি জনি, গোপাল কুমার গাইন, পলাশ কুমার মন্ডল, তাপস কুমার মন্ডল, তরুণ মিস্ত্রি প্রমুখ। শেষে নৌকা প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
