ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক প্রশিক্ষণ

admin
March 12, 2019 10:06 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে কলবাড়ি ব্র্যারাকের কমিউনিটি সেন্টারে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। প্রশিক্ষণ শেষে বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ৩০ যুব প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। ট্রেইনার ছিলেন বারসিকের সহযোগী সমন্বয়কারী বাহাউদ্দীন বাহার। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও উপজেলা ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের উপদেষ্টা দীপক মিস্ত্রি, সাধারণ সম্পাদক আবু ইসহাক হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, দপ্তর সম্পাদক গোপাল গাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।