ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিউনিটি অ্যাকশন ডে পালিত

admin ঢাকা
আপডেট: 12 March 2019, 22:01

কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিউনিটি অ্যাকশন ডে পালিত হয়েছে। সোমবার (১১ মার্চ) কাদের রক্তদান সংস্থা ও বড়কুপট বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি ছিলেন নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন এ্যানী। এসময় প্রধান অতিথি আবু সালেহ বাবু গণস্বাক্ষর কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। আলোচন সভায় অতিথিবৃন্দ শিশু শ্রম ও শিশু নির্যাতন বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, গান, নাচ, কবিতা আবৃতি, দুইটি মঞ্চ নাটক (সখিনার স্বপ্ন ও ডাক্তারের বাবা) মঞ্চস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *