ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের নওয়াবেঁকীতে নারী দিবস পালন

admin ঢাকা
আপডেট: 12 March 2019, 22:00

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে শ্যামনগরের নওয়াবেঁকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সোশ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়নের প্রবীন কমিটির সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান জি.এম. মোজাম্মেল হোসেন। সভাপতির পক্ষে উপস্থিত ছিলেন এনজিএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমের পরিচালক আলমগীর কবির। অনুষ্ঠান পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচএম মামুনুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। এর আগে প্রায় ১০০ জন নারীর উপস্থিতিতে এক বণার্ঢ্য র‌্যালি নওয়াবেঁকী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনজিএফের কার্যালয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *