ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পের ঘর বেহাল, সংস্কারের উদ্যোগে নেই

admin
March 12, 2019 9:59 pm
Link Copied!

এস এম সাহেব আলী গাবুবা (শ্যামনগর) প্রতিনিধ: শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বেহাল হয়ে পড়েছে।
জানা গেছে, শ্যামনগরের বুড়িগোয়ালিনীর চুনা নদীর কোল ঘেসে অবস্থিত বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প। ২০০৯ সাল আইলা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন ১০০ পরিবারের পুনর্বাসনের জন্য সরকার এই আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করে। কিন্তু ২০১৭ সাল পর্যন্ত এখানে থাকা পরিবারগুলো ভালভাবে বসবাস করে আসলেও বর্তমানে ঘরগুলো বেহাল হয়ে পড়েছে। ঘরগুলোর টিনের চাল দিয়ে বর্ষার সময়ে পানি পড়ছে। ঘরের বেড়ার টিন ছিদ্রে ভরে গেছে। বর্ষা হলে ঘরগুলোতে পানি জমে। এখানে বসবাসরত নুন আনতে পান্তা ফুরানো পরিবারগুলোর পক্ষে এই ঘরগুলো সংস্কার করা সম্ভব নয়।
এ বিষয়ে ভুক্তভোগী সুলতা রাণী বলেন, আমি আইলার পর থেকে এখানে আমার পরিবার নিয়ে বসবাস করে আসছি। বর্তমানে ঘরের ছাদ দিয়ে বর্ষার সময়ে পানি পড়ে। সারা রাত জেগে থাকতে হয়। পরিবার সাথে নিয়ে এটা বড় কষ্টের বিষয়।
আরেক ভুক্তভোগী শেফালী রাণী বলেন, ঘরগুলোর বেড়ার টিন ভেঙে যাচ্ছে ও ঘরের ছাদ দিয়ে বর্ষার পানি পড়ে, যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভোগের ব্যাপার। বুড়িগোয়ালিনী আশ্রায়ণ প্রকল্পের টয়লেটগুলো একেবারে অকাজো হয়ে গেছে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তোভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।