নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) রাতে খেদাপাড়া বাজারে, খেদাপাড়া বাজার বণিক সমিতির আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। খেদাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রুবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান এস এম আব্দুল হক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ভোলা। বিশেষ অতিথির বক্তব্য দেন খেদাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রাজু আহমেদ। উপস্থিত ছিলেন খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু, আওয়ামী লীগ নেতা সাধন কুমার নন্দী, মিজানুর রহমান মিঠু, প্রভাষক সুব্রত কুমার, মাস্টার জাহাঙ্গীর আলম, রেজাউল করিম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
