ঢাকাSunday , 12 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শান্তি ও উন্নয়নে আ’লীগই একমাত্র পরীক্ষিত রাজনৈতিক শক্তি: এমপি রবি

admin ঢাকা
আপডেট: 12 August 2018, 16:22

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও শিক্ষা খাতে অনেক উন্নয়ন হয়েছে। গ্রামীণ অর্থনীতি অনেক চাঙ্গা হয়েছে। সমুদ্র থেকে মহাকাশ জয় হয়েছে।
রবিবার (১২ আগস্ট) বিকালে সদর উপজেলার বল্লী ইউনিয়নের কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি একথা বলেন।
১২নং বল্লী ইউনিয়নের চেয়ারম্যান মো. বজলুর রহমানের সভাপতিত্বে বৈঠকের শুরুতে ১৫ আগস্ট ও ২১ আগস্ট সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরাবতা পালন করে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। দেশের সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও শিক্ষা খাতে অনেক উন্নতি হয়েছে। গ্রামীণ অর্থনীতি অনেক চাঙ্গা হয়েছে। সমুদ্র থেকে মহাকাশ জয় হয়েছে। সব দেশের সঙ্গেই এখন বাংলাদেশের সুসম্পর্ক। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বিজয়ে শতভাগ আশাবাদী বাংলার জনগণ। দেশের সর্বস্তরের মানুষের বিবেচনায় অসা¤প্রদায়িকতা, শান্তি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একমাত্র আওয়ামী লীগই পরীক্ষিত রাজনৈতিক শক্তি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।’
বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম নান্টু, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলী, কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বল্লী ইউপি সদস্য শামছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি খায়রুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *