ডেস্ক রিপোর্ট: সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগের মঙ্গলবারের (১২ মার্চ) খেলায় ৭ উইকেটে জয় পেয়েছে ইয়ং বলাকা ক্রীড়া চক্র।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও সিবি হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ লীগের এই ম্যাচে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ও যুব গণমুখী সংঘ মুখোমুখি হয়।
এতে ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। যুব গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ সংগ্রহ রান করে। জবাবে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১৯৯ রান করে। ফলে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ৭ উইকেটে জয়লাভ করে।
লীগের পরবর্তী ম্যাচে আজ মুন্সীপাড়া যুব সংঘ ও গফফার স্মৃতি সংসদ মুখোমুখি হবে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
