ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পচা গরুর মাংসসহ বিভিন্ন মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 12 March 2019, 20:23

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পচা গরুর মাংস, শাড়ি-কাপড়, চা পাতা এবং সেন্ডেল জব্দ করেছে।
মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার বিকালে মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকায় চালিয়ে ৪০ কেজি ভারতীয় পচা গরুর মাংস, একইদিন সন্ধ্যায় বাকাল চেক পোস্ট ক্যাম্পের সদস্যরা ২০ জোড়া ভারতীয় সেন্ডেল ও ৪০ কেজি ভারতীয় পচা গরুর মাংস জব্দ করে।
মঙ্গলবার সকালে চান্দা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় চা পাতা ও বাকাল চেক পোস্ট ক্যাম্পের সদস্যরা ৪০ কেজি ভারতীয় পচা গরুর মাংস জব্দ করে।
ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা বাকসা থেকে ৪০টি ভারতীয় শাড়ী এবং কাকডাংগা মাঠ এলাকা থেকে ২০টি ভারতীয় শাড়ি জব্দ করে।
এদিকে, কাকডাংগা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ৫০ কেজি ভারতীয় চা পাতা, ৪০টি ভারতীয় শাড়ী, কেরাগাছি থেকে ২০টি ভারতীয় শাড়ী এবং ৫০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে।
অন্যদিকে, তলুইগাছা বিওপি’র সদস্যরা কাউনডাংগা থেকে ২০ কেজি ভারতীয় পচা গরুর মাংস জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *