ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার পাখিমারা বিলের বালিয়া কাটপয়েন্টে কপোতাক্ষের উজানমুখে দ্রুত ক্রসড্যাম স্থাপনের দাবি

admin
March 11, 2019 10:46 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় কপোতাক্ষ নদের উপর ক্রসড্যাম স্থাপন ও পাখিমারা টিআরএম বিল ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বেলা ১১টায় উত্তরণ ও তালা উপজেলা পানি কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কপোতাক্ষ নদের নাব্যতা বৃদ্ধি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে সরকার ২০১১ সালে ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় (১ম পর্যায়) দুটি কাজ বাস্তবায়ন করে। এর মধ্যে পাখিমারা বিলে টিআরএম স্থাপন এবং ৯০ কিলোমিটার নদী খনন করা হয়। পলি ব্যবস্থাপনার আওতায় খননকৃত নদী রক্ষার কৌশল হিসেবে টিআরএম চলাকালে মূল নদের উপর ক্রসড্যাম দিয়ে শুষ্ক মৌসুমে জোয়ারবাহিত পলি উপরাংশে না ঢুকিয়ে টিআরএম বিলে প্রবেশ করানো হয় এবং বর্ষা মৌসুমের শুরুতে পুনরায় ক্রসড্যাম তুলে দেয়া হয়। এই প্রকল্প গ্রহণের পরে ২০১৬-২০১৭ সাল থেকে এপর্যন্ত কপোতাক্ষ অববাহিকায় প্রায় ২০ লাখ মানুষ জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পায়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নদী রক্ষায় পলি ব্যবস্থাপনার আওতায় ক্রসড্যাম স্থাপন একটি নিয়মিত কার্যক্রম। কিন্তু এ বছর পলি মৌসুমের অনেক আগেই নদীতে পলির আগমন ঘটেছে এবং প্রচুর পরিমাণে পলি টিআরএমের উজান অংশে প্রবেশ করে নদীর তলদেশ ভরাট হচ্ছে। ডিসেম্বর-জানুয়ারিতে অর্থাৎ শুষ্ক মৌসুম শুরুর সময়ে নদীতে ক্রসড্যাম না দিলে নদীকে রক্ষা করা যাবে না।
পলিযুক্ত জোয়ার বাহিত প্রতি লিটার পানিতে প্রায় ৬০ গ্রাম পলি নদীতে প্রবেশ করছে। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবেলায় অতি দ্রুত ক্রসড্যাম সম্পন্ন করার জন্য গত ৫ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তখন পাউবোর পক্ষ থেকে জানানো হয়েছিল, এ কাজটি খুব দ্রুত সম্পন্ন করা হবে। কিন্তু তা এখনও পর্যন্ত তা সম্পন্ন করা হয়নি। বিষয়টি যাতে নিয়মিত মনিটরিং কার্যক্রমের আওতায় রাখা যায় তার ব্যবস্থা গ্রহণ জরুরী।
সংবাদ সম্মেলনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহের মধ্যে পাখিমারা টিআরএম বিলের বালিয়া কাটপয়েন্টে নদীর উজানমুখে ক্রসড্যাম স্থাপনের কাজ সমাপ্ত করা, প্রকল্প সফলতার জন্য পাখিমারা টিআরএম বিলের সুষ্ঠু বিল ব্যবস্থাপনা দ্রুত কার্যকর করা, অতি দ্রুত কপোতাক্ষ নদের ২য় পর্যায়ের কার্যক্রম শুরু করা এবং গুরুত্ব প্রদান করে ভবিষ্যতে নদী রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুষ্ক মৌসুমের শুরুতে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে প্রতি বছর নদীতে ক্রসড্যাম স্থাপনের কাজ সমাপ্ত করা এবং যথাসময়ে তা অপসারণ করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উত্তরণের প্রকল্প পরিচালক জাহিন শামস সাক্ষরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।