ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

admin
March 11, 2019 10:44 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানা, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ঔষুধ ব্যবসায়ী অশোক ঘোষের স্ত্রী বুলু রাণী ঘোষ (৫২) সোমবার বেলা আড়াইটার দিকে বসত বাড়ির দ্বিতল ভবনের ছাদে কাপড় রোদে দিতে যান। এ সময় অবসাবধানবশত বুলু রাণী ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে মৃতের বাড়িতে ছুটে আসেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী গাজী মোহাম্মদ আলী, সাবেক এমপি অ্যাডভোকেট শেখ নূরুল হকের পুত্র জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, নির্মল চন্দ্র অধিকারী, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম ও শেখ মাসুদুর রহমান, অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার, প্রভাষক রবীন কর্মকার।
এছাড়া, বুলু রাণীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মন্ডল, উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন। বিকালে বোয়ালিয়া মহাশ্মশানে তার অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।