ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গড়ইখালী ও লতায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুলের গণসংযোগ

admin
March 11, 2019 10:43 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার গড়ইখালী ও লতার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা ও উপজেলা আ.লীগ নেতা শেখ মনিরুল ইসলাম। সোমবার দিনভর উপজেলার গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন।
পরে সন্ধ্যায় তিনি লতা ইউনিয়নের পুতুলতলা মহানামযজ্ঞ অনুষ্ঠানে সনাতন ধর্মাবম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা এসএম আইয়ুব আলী, গাজী মিজান, আক্তার হোসেন গাইন, সৈয়দ আলী সরদার, শেখ আমিরুল ইসলাম, শেখ মোসলেম উদ্দীন, শেখ রাশেদুল ইসলাম রাসেল, আমিরুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, আসিফ ইকবাল রনি, খুরশিদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।