ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে পরিবহণ থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ আটক ৪

admin
March 11, 2019 10:41 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে হুন্ডির টাকা পাচারের সময় এমএম পরিবহন ও মোটরসাইকেল থেকে ১০ লাখ টাকাসহ ৪ জনকে আটক করেছে। সোমবার (১১ মার্চ) দুপুর ২টার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত ইনছার আলীর পুত্র সাহেব আলী (২৬), মাদারীপুর আদমপুর গ্রামের শামছুউদ্দিন ফকিরের পুত্র পলাশ (৩৫), শার্শার আমড়াখালী গ্রামের হযরত আলীর পুত্র মহিবুর রহমান (৩৫) ও বরিশালের কলস গ্রামের মন্টু লাল দাসের পুত্র শিপন দাস (৩৮)।
যশোর-৪৯ বিজিবির বেনাপোলের বিএসবির হাবিলদার রেজাউল ইসলামের নেতৃত্বে আমড়াখালী নামক চেকপোস্টে এমএম পরিবহন থেকে দু’জন অপরদিকে মোটরসাইকেল থেকে দু’জনসহ মোট চার জনকে আটক করা হয়। পরে আটককৃতদের শরীর তল্লাশী করে ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
বেনাপোলের বিএসবির হাবিলদার রেজাউল ইসলাম জানান, উদ্ধারকৃত টাকা ও মোটর সাইকেলসহ আটককৃতদের হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।