ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঐতিহাসিক ৭ মার্চ বই মেলা: মেলায় গল্প আর কার্টুনের বইয়ে মাতোয়ারা শিশুরা

admin ঢাকা
আপডেট: 11 March 2019, 22:39

আরিফুল ইসলাম রোহিত: বই মেলার আজ ষষ্ঠ দিন। মায়ের সাথে মেলায় এসেছে মালিহা তাবাচ্ছুম। স্টল ঘুরে ঘুরে সে দেখছে কার্টুন-কমিক্স আর গল্পের বই। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মালিহা টেলিভিশনে বিভিন্ন কার্টুনে যা দেখেছে- সেই ধরণের বই খুঁজছে। অবশেষে পছন্দ মতো তিনটি বই ক্রয় করে মালিহা।
বই কিনে নিজের অনুভূতি প্রকাশ করে মালিহা বলে, আমি টিভিতে ঠাকুমার ঝুলি দেখেছি, তার সব গল্পের বই কিনেছি। আমার গল্পের কার্টুন দেখতে খুব ভালো লাগে। তবে এবার ওই গল্পগুলো আমি বইতে পড়বো। খুব ভালো লাগছে নতুন গল্পের বই কিনতে পেরে।
সোমবার (১১ মার্চ) বিকেলে মেলায় গিয়ে দেখা যায় শিশুরা অভিভাবকদের সাথে ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে বই দেখছে।
মেলার বই বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, সাতক্ষীরায় এতো বড় মেলা এই প্রথম, বিধায় খুব একটা বিক্রি হচ্ছে না। তবে মানুষ ঘুরে ঘুরে বই দেখছে। তবে যা বেচাকেনা হচ্ছে- তার মধ্যে শিশুদের বই বেশি।
বইমেলায় আসা সাতক্ষীরা পাবলিক স্কুলের শিক্ষার্থী তনুশ্রী রায় বলে, এই প্রথম মেলায় আসলাম। আমি ৫টি বই কিনেছি। এছাড়া ঘুরে ঘুরে মেলা দেখেছি। পছন্দ হলে আরও বই কিনবো।
তনুশ্রী আরও বলে, মেলা থেকে ঠাকুমার গল্পের ঝুলি, ছোটদের বঙ্গবন্ধু, গোপাল ভাড়ের জাদুর রহস্যসহ আরও বেশ কয়েকটি বই তার খুব পছন্দ হয়েছে।
মেলায় আসা অভিভবাক আব্দুল্লাহ জানালেন, টিভিতে দেখা কার্টুন কিংবা কল্পনা করা পরীকে নিয়ে লেখা বই খুঁজছে শিশুরা। তবে বিনোদনের পাশাপাশি নিজের দেশ আর ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানাটাও প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, শিশুর হাতে কি বই তুলে দেয়া হচ্ছে সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
এদিকে, সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে চলমান বইমেলা ধীরে ধীরে জমে উঠছে। সোমবার বিকেল গড়াতে না গড়াতেই স্টলে স্টলে দর্শনার্থীদের ভীড় বাড়তে থাকে। মেলায় আসা দর্শনার্থীরা জানালেন, সাতক্ষীরায় এমন ধরণের বই মেলা মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করবে। বাঙালি জাতিকে জানা আর ইতিহাস জেনে নিজেকে সমৃদ্ধ করার অনন্য প্রয়াস এই বই মেলা।
মেলায় ঢাকা থেকে আসা হাসি প্রকাশনীর বিক্রয়কর্মী নূর হোসেন জানান, আমাদের স্টলে বিভিন্ন ধরণের বই রয়েছে। তবে শিশুদের বই বিক্রি হচ্ছে বেশি। তারা বেশিরভাগ কার্টুন-কমিকস আর গল্পের বই কেনার আগ্রহ প্রকাশ করছে।
এছাড়া মেলায় আসা দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। সোমবার সন্ধ্যায় দেবহাটা উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
৭ মার্চ সকালে ‘বই কিনুন, বই পড়ুন ও প্রিয়জনকে বই উপহার দিন’ প্রতিপাদ্যে উদ্বোধন হওয়ার পর থেকে বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *