ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের পথসভা ও গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 11 March 2019, 22:38

২৪ মার্চ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন আনারস প্রতীকে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেছেন। সোমবার (১১ মার্চ) বিকালে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পথসভা ও গণসংযোগ করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক আকবার আলী, প্রচার সম্পাদক হাসান হাদী, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, শিবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম মানি, ওয়ার্ড সভাপতি কার্তিক চন্দ্রসহ কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় চেয়ারম্যান প্রার্থী এসএম শওকত হোসেন বলেন, সততা, স্বচ্ছতা, ন্যায়-নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে আমি দায়িত্ব পালন করে আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। স্বাধীনতার ৪৭ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন কাজ করছে আর কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। আমি এ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারলে উন্নয়নে কাজ করবো। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *