ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য!

admin ঢাকা
আপডেট: 11 March 2019, 22:25

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন তহশিল অফিসে দালালের দৌরাত্ম্য ঠেকাতে ইউনিয়নবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনজুর এলাহী ইজা। সোমবার (১১ মার্চ) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্ল্যার ছেলে আইয়ুব আলী মোল্ল্যা ও একই গ্রামের মৃত শামসুর রহমান মোল্ল্যার ছেলে মিলন হোসেন তালিকাভুক্ত আসামি। তারা সবসময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসে অবস্থান করে জাল কাগজ ও ভুয়া মিউটেশন করে নিরীহ ও হতদরিদ্র লোকদের নিকট হতে অর্থনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। এ ব্যাপারে আমরা বিভিন্ন সময় তাদের দ্বারা নির্যাতিত হয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেছি। কিছুদিন এই দালালদের দৌরাত্ম্য বন্ধ থাকার পর পুনরায় তাদের দৌরাত্ম্য বেড়ে যায়। মানুষের নিকট হতে নগদ অর্থ নিয়ে খাস জমি ডিসিআর করিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা জনগণকে ঠকায়। কিছুদিন পূর্বে আমার পৈতৃক সম্পত্তির বিভিন্ন কাগজ জাল করে আমার ভাইদের নিকট থেকে সঠিক কাগজ করে দেওয়া এবং সংশোধনের কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে। আইয়ুব ও মিলনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইয়ুব আলী মোল্ল্যার দ্বারা নির্যাতিত বেলাল হোসেন, হেলাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *