দেবহাটায় জোরপূর্বক মৎস্যঘের দখল ও মামলার বিষয়ে সংবাদ সম্মেলন
দেবহাটা প্রতিনিধি: আদালতে পরাজিত হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে ঘের দখলের নাটক সাজিয়ে দেবহাটা থানায় মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকগণের পক্ষে চালতেতলা গ্রামের মৃত গহর আলীর ছেলে মুনছুর আলী। সোমবার (১১ মার্চ) দুপুরে দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথপুর (বড়) মৌজার ১৩নং খতিয়ান, ৩৭নং জেএল, সাবেক ২৮০৯/৪০১১ নং দাগে পাঁচ একর জমি ক্রয়সূত্রে ২০০৫ সাল থেকে ভোগদখল করে আসছি। আমাদের ক্রয়সূত্রে দখলকৃত মালিকানা সম্পত্তি কামরুল ইসলাম লেলিন নামে এক ব্যক্তি ইজারা নিয়ে দীর্ঘদিন মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। তারা ক্রয়কৃত সম্পত্তিটি জোরপূর্বক দখল করার জন্য কামকাটিয়া গ্রামের ময়নুদ্দীন ঢালীর ছেলে বাবর ঢালী, খালেক ঢালী, হক ঢালী, বাবুল ঢালীসহ তার সঙ্গীয় লোকজন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। ইতোমধ্যে তারা সাতক্ষীরা আদালতে একাধিক হয়রানিমূলক মামলা করেছে। যা মিথ্যা প্রমাণিত হয়ে আদালতে ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। কিন্তু আবারো ঘেরটি জোর পূর্বক দখলে নিতে ময়নুদ্দীন ঢালীর ছেলেসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদেরকে বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারপিটে মারাত্মক জখম হন লিটন হোসেন। কিন্তু ঘটনাটি ভিন্নখাতে নিতে বাবর ঢালী দেবহাটা থানায় মহিউদ্দীন গাজীসহ ছয় জনকে আসামি করে একটি মিথ্যা সাজানো মামলা করে। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply