ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সিকান্দার আবু জাফর মেলা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 11 March 2019, 22:19

সৌমেন মজুমদার, তালা: তালায় কবি সিকান্দার আবু জাফরের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিকান্দার মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকালে তেঁতুলিয়া সবুজ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমার, প্রাক্তন প্রতিমন্ত্রী কবি পরিবারের সদস্য সৈয়দ দিদার বখত, সাবেক যুগ্ম সচিব শেখ সাফি আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলার আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।
বক্তারা বলেন, মেলা হবে যুগোপযোগী। মেলায় কোন অপসংষ্কৃতি, অশ্লীলতা চলবে না।
উল্লেখ্য, সিকান্দার আবু জাফর ছিলেন দেশ বরেণ্য একজন কবি, গীতিকার, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক ও সাংবাদিক। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে ২০০১ সাল থেকে তেঁতুলিয়ায় মেলার আয়োজন করা হয়। পরে ২০১৭ সাল থেকে সরকারিভাবে আয়োজিত হয়ে আসছে সিকান্দার মেলা। এবারও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, তালা উপজেলা প্রশাসন ও সিকান্দার পরিবারের সমন্বিত উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার শেষ হবে ২৮ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *