দেবহাটা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন: সভাপতি সুমন, সম্পাদক এএইচ সোহাগ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন করেছে জেলা ছাত্রলীগ। রোববার (১০ মার্চ) জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক স্বাক্ষরিত পত্রে এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সুমনকে সভাপতি, এএইচ সোহাগকে সাধারণ সম্পাদক, আমিনুর রহমান ও আসাদুজ্জামান সোহাগকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Leave a Reply