আশাশুনিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রোববার (১০ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল, সাংবাদিক জিএম মুজিবুর রহমান, সিপিপি টীমলিডার আব্দুল জলিল প্রমুখ।
এর আগে উপজেলা সিপিপি, ওয়ার্ল্ড ভিশন, আইডিয়ালসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

Leave a Reply