দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখন উপজেলা আওয়ামী লীগর সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপির চেয়াম্যান সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জসীমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন প্রমুখ।
সভায় সোমবার সকালে সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী শিশু জ্যোতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক জানানো হয়।
