ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভুরুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোলনের পথসভা

admin ঢাকা
আপডেট: 11 March 2019, 21:41

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউল হক দোলনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেল ৩টা থেকে শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের খানপুর বাজার, চালিতাঘাটা বাজার, সাধুর হাটখোলা, সিরাজপুর বাজারে গণসংযোগ ও সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভা করেন তিনি।
ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলুর সভাপতিত্বে পথসভা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু। প্রধান বক্তা ছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, সাবেক ছাত্রনেতা প্রভাষক ফয়সাল আহম্মেদ সুমন, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও ইউপি সদস্য রাশিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *