ডেস্ক রিপোর্ট: আনন্দ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে ফিরে আসে।
পরে সাতক্ষীরা প্রসক্লাবের সভাপতি আবু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান, জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফা, আনান্দ টিভির সাতক্ষীরা দর্শক ফোরামের সভাপতি গাজী আশরাফুল রহমান আশরাফ, মিনিস্টার মাইওয়ান প্লাজার পরিচালক রবিউল ইসলাম ও সাংবাদিক বরুণ ব্যানার্জী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
