ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বক্সিংয়ে সাতক্ষীরার মেয়ে আফরা খন্দকার প্রাপ্তির স্বর্ণজয়

admin
March 11, 2019 9:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ওয়ালটন জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতা ২০১৯-এ স্বর্ণজয় করেছে সাতক্ষীরার মেয়ে আফরা খন্দকার প্রাপ্তি। সোমবার (১১ মার্চ) বিকালে ঢাকা মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ৫ম জাতীয় জুনিয়র বালিকা বক্সিং প্রতিযোগিতায় ৪৫ কেজি ওজন শ্রেণিতে ঢাকার ওয়ান্ডায়ারসের কোহিনুর খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সে।
এ সময় তার হাতে পদক তুলে দেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল শরীফ কায়কোবাদ
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন), রেডিও টুডে’র হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট মো. জহিরুল ইসলাম টুটুল প্রমুখ।
আফরা খন্দকার প্রাপ্তি বিকেএসপি’র শিক্ষার্থী এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরার বড় মেয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।