ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে কালিগঞ্জকে জলাবদ্ধতা মুক্ত করবেন সাঈদ মেহেদী

admin ঢাকা
আপডেট: 11 March 2019, 21:32

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে কালিগঞ্জকে জলাবদ্ধতা মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী। সোমবার তিনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী, বালাপোতা, সাইহাটি, ঘুষুড়ু, কালিবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় সাঈদ মেহেদী বলেন, কালিগঞ্জ উপজেলাকে জলাবদ্ধতা মুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নাগরিক কমিটি গঠন করে সকল নাগরিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।
গণসংযোগকালে তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আল-মামুন সরদার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডি চরন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা ছাত্র লীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদেী, রাসেদুল ইসলাম জয় বাংলা, শফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *