ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

admin
March 11, 2019 2:50 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতাপনগর গ্রামের আহম্মদ আলী সরদার জমা-জমি বণ্টনের জন্য তার ৩ ছেলে ও ৫ মেয়েকে নিয়ে বৈঠক করছিলেন। এসময় জমির অংশ বেশি দাবি করায় ছোট ভাই আনোয়ারুল ইসলামের সাথে বড় ভাই আমিনুর রহমানের বিরোধ বাধে। কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ারুল ছুরি বের করে বড় ভাইকে মারতে উদ্যত হয়। এসময় বড় ভাই তার ছুরি কেড়ে নিয়ে ছোট ভাইকে উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল নিহত হয়।
আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।