ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হাফেজ হওয়ার আগেই অন্ধ হতে বসেছে এতিম নাহিদ হোসেন

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 22:35

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছোট ছেলে নাহিদ হোসেন। জন্মের এক বছর পরেই মারা যায় তার পিতা। পিতা হারা ১১ বছরের নাহিদের পরিবারে আছেন মাতা ও একমাত্র বোন। এখন তার বসয় বারো। নাহিদের মা মানসিক প্রতিবন্ধী। তাই পরিবারের হাল ধরেছেন তার বড় বোন আনজুয়ারা। তিনি বর্তমানে একটি বেকারি ঘরে মিষ্টির কারিগর হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। নাহিদ বর্তমানে শ্যামনগরে হযরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানাতে পড়ছে। এতিম শিশু নাহিদ ৬ মাস কুরআন শরীফ ধরেছেন। নাহিদের স্বপ্ন কুরআনের হাফেজ হবে সে। কিন্তু হাফেজ হওয়ার আগেই একটি চোখ অন্ধ হয়ে গেছে তার। নাহিদ তার বাম চোখে ২-৩ মাস মোটেই দেখতে পাচ্ছে না। তার মামা তাকে ঢাকা ইসলামী হাসপাতালে চিকিৎসা করালে ডাক্তার বলেন, চোখ অপারেশন করে লেন্স বসাতে হবে। অপারেশন খরচ বাবদ প্রায় দেড় লক্ষ টাকা প্রয়োজন। নাহিদের পরিবারের এত টাকা খরচ করার সামর্থ নেই। নাহিদের পরিবার সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। নাহিদ হোসেনকে সহযোগিতার জন্য তার বড় বোন আনজুয়ারার সাথে যোগাযোগ করা যেতে পারে ০১৯০৪৫৬৭৬৩৫ (বিকাশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *