ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক মহড়া

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 22:34

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ঘূর্ণিঝড় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় নবযাত্রা প্রকল্পের আয়োজনে দুর্যোগের আগে ও পরে মানুষ কি ধরনের ঝুঁকির মধ্যে পড়েন- সেই চিত্র তুলে ধরে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহাড়ায় দেখানো হয়, একটি গ্রামে রয়েছে সারি সারি কুড়ে ঘর। কৃষক, জেলে, বাউল, পাগল, কামার, মোড়ল, সিপিপি, উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গ্রামটিতে রয়েছে পুকুর, মসজিদ, মন্দির, আশ্রয় কেন্দ্র, টিউবওয়েল, দোকানসহ বিভিন্ন অবকাঠামো। বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে সাজানো গ্রাম ও কুড়ে ঘরের আশপাশ। দেখলেই মনে হবে একটি সাজানো গোছানো গ্রাম। সমাজের মানুষের নিত্যদিনের কর্মকা- তুলে ধরা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় এসে ল- ভ- করে দেয় পুরো গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় পুরো এলাকা। এরমধ্যে দিয়েই সাগর উপকূলের দুর্যোগ কবিলত মানুষের সচেতনতা সৃষ্টি করে বেসরকারি প্রতিষ্ঠানটি।
মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণান্দ মূখার্জী, জোবেদা সোহরাব মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সত্যচরণ মন্ডল, ওয়ার্ল্ড ভিশন শ্যামনগরের অফিস ফিল্ড ম্যানেজার রবার্ট সন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *