ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুটখালিতে দুই তরুণীকে গণধর্ষণ: ১৮ ঘণ্টা পর ধর্ষকরা আটক

admin
March 10, 2019 10:31 pm
Link Copied!

শাহারিয়ার হুসাইন: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে সাত দুর্বৃত্ত দুই তরুণীকে গণধর্ষণ করার ১৮ ঘণ্টার মধ্যে ধর্ষকরা গ্রেফতার হয়েছে।
শনিবার (১১ মার্চ) রাতে দুই তরুণীকে বেনাপোলের পুটখালী গ্রামের শাহ-আলমের বাড়ির পাশের একটি পুকুরপাড়ে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে ৭ দুর্বৃত্ত। এর মধ্যে একচি মেয়ের বাড়ি কুষ্ঠিয়া জেলায় ও অপরজনের বাড়ি চাঁদপুর জেলায়। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পিতা ছাদেক হোসেনের ছেলে রাতুল, আলমের ছেলে সোহেল, খালেক সেটের ছেলে আব্দুল¬াহ, আজাহার হোসেনের ছেলে আরিফ হোসেন, মর্সেদ আলীর ছেলে শিমুল ও আয়ুব আলীর ছেলে বিপ্ল¬ব। শাহীন নামে অপর আসামি পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, ভারতে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যওয়ার উদ্দেশ্য তারা পুটখালী দালালদের মাধ্যমে আসে। এরপর তাদের রাতে শাহ-আলম বিশ্বাসের বাড়ি আটকে রেখে গভীর রাতে একটি পুকুরপাড়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।
বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, অবৈধপথে ভারত যাওয়ার উদ্দেশ্য আসা দুই তরুণীকে পুটখালী গ্রামের ৭ জন দুর্বৃত্ত সারারাত পালাক্রমে ধর্ষণ করে। আমি এ খবর জানতে পেরে সুকৌশলে গ্রামবাসীর সহযোগিতায় মীমাংসা করার কথা বলে ধর্ষকদের পুটখালী একটি বাড়িতে হাজির করিয়ে খুব দ্রুতভাবে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ধর্ষণের ধারা অনুযায়ি মামলা হয়েছে। ধর্ষণের শিকার দুই যুবতীকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। আগামীকাল তাদের যশোর কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।