স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার আজহার আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে প্রধান অতিথি সনদপত্র তুলে দেন।
এতে ক বিভাগে প্রথম হয়েছে অভিজিৎ কুমার মণ্ডল, দ্বিতীয় মিফতাহুল জান্নাত ও তৃতীয় শিমুল হাসান। খ বিভাগে প্রথম হয়েছে অনিষা রায়, দ্বিতীয়. সিনথিয়া ও তৃতীয় শবনম শাহনাজ। গ বিভাগে প্রথম হয়েছে রাজিয়া, দ্বিতীয় ঐশি ও তৃতীয় আফসানা মিমি।
প্রসঙ্গত, জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।
