শ্যামনগরে নবলোকের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পাদের ঝুঁকি’ এই প্রতিপাদ্যে শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে নবলোক উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও সিডার অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ র্যালি ও আলোচনা সভা উদযাপিত হয়। উপজেলার দ্বিপ ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, বুড়িগোয়ালিনী, ঈশ্বরীপুর এবং শ্যামনগর ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় সমবেত হয়।

Leave a Reply