ধুলিহর ৪ দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্টে চাম্পিয়ন মাটিয়াডাংগা
ধুলিহর প্রতিনিধি: ধুলিহর সুপার স্টার যুব সংঘ আয়োজিত চার দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্টে মাটিয়াডাংগা রূপালী যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (১০ মার্চ) ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাটিয়াডাংগা রূপালী যুব সংঘ মাহমুদপুর যুব সংঘকে ৩-০ তে পরাজিত করে।
খেলার উদ্বোধন অনুষ্ঠানে ধুুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এসএম শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রাার্থী সোনিয়া পারভীন শাপলা, ইউপি সদস্য আনিছুর রহমান, শফিকুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম।

Leave a Reply