ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে সমবায়ীদের সাথে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্যরে মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 21:53

যশোর প্রতিনিধি: যশোরে সমবায়ীদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য। রোববার (১০ মার্চ) যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সমবায় অধিদপ্তরের বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মিজানুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, প্রতিমন্ত্রীর একান্ত সচিব নাসির উদ্দিন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি তোফাজ্জেল হোসেন, সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, মণিরামপুরের সভাপতি ইলিয়াস হোসেন, প্রতিভা সঞ্চয় সমিতির সভাপতি শফিকুজ্জামান ও বিউটি পার্লার সমিতির সভাপতি সুফিয়া মাহমুদ রেখা।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য বলেছেন, বঙ্গবন্ধু আজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। সব সময় দেশের সমৃদ্ধির চিন্তা-ভাবনা করতেন। তাই দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে দেশে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষক, দিন মজুর, খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে সমবায়ের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু তাকে হত্যা করায় সকল কার্যক্রম থেমে যায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর সমবায় আবারো এগিয়ে যেতে শুরু করেছে। সমবায়ীদের নিয়ে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি চিন্তা-ভাবনা করে। সমবায়ীরা এগিয়ে গেলে সাধারণ মানুষের উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *