ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 21:31

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা তৈরি ও সচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। রোববার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এবছরের প্রতিপাদ্য হচ্ছে, ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’।
দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জনগণ এবং সরকারের অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক অবস্থানগত কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, অফিস সুপার আবু রায়হান, মাহবুবুর রহমান, অফিস সহকারী আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, সমাজ সেবক মতিয়ার রহমান রুবেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *