ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় নারী দিবস পালন ও কিশোর কিশোরীদের থিয়েটার

admin
March 10, 2019 9:28 pm
Link Copied!

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন ও কিশোর কিশোরীদের থিয়েটার অনুষ্ঠিত হয়েছে।
‘সবাই মিলে ভাবো নতুন কিছু কর, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই স্লোগানে রোববার (১০ মার্চ) বেলা ১১টায় ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় এবং বিদ্যালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি স্বজল মূখার্জী।
প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শামিমুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লায়লা আরজুমান খানম, ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, শিখা রাণী মন্ডল, এসএমসি সদস্য হবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, জেন্ডার অর্গানাইজার মৌসুমী আকতার প্রমুখ। পরে অনুষ্ঠানে জনসচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।