ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড় বাজারে পোকাযুক্ত মুরগির মাংস বিক্রি করার অপরাধে বিক্রেতার জেল: তালায় চার ফার্মেসি মালিককে জরিমানা

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 22:29

রাইয়ান সাকিল: তালায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় চার ফার্মেসি মালিককে জরিমানা এবং সাতক্ষীরা শহরের বড় বাজারের মোমিন পোল্ট্রি হাউসে পোকাযুক্ত জবাই করা মুরগির মাংস বিক্রি করার অপরাধে মালিক ইসমাইল গাজীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ মার্চ) সকাল ১১টায় তালা বাজারে ও দুপুর ১টায় শহরে বড় বাজারের হাটের মোড়ে নির্বাহী
ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এই দণ্ড দেন।
ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে রাখায় ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮(ক) ধারা অনুযায়ী তালা বাজারের সাচ্চু মেডিসিন হাউসের মালিক মহিবুল্লাহকে দুই হাজার টাকা, নাবিলা ও আবিরন ফার্মেসির মালিককে তিন হাজার টাকা এবং শাহিন ফার্মেসির মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার সাতক্ষীরা সরকারি কলেজের এক ছাত্র ১৫০ টাকার পোল্ট্রির মাংস ক্রয় করেন। পরে ওই মাংসে জীবন্ত পোকা দেখতে পেয়ে সে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করে। জেলা প্রশাসকের নির্দেশে ওই দোকানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে ২০১৩ সালের ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় মোমিন পোল্ট্রি হাউসের মালিক ইসমাইল গাজীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *