ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবি পুলিশের অভিযানে সাড়ে ২২শ পিস ইয়াবাসহ আটক ৪

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 20:47

ডেস্ক রিপোর্ট: দুই হাজার ২৫০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১০ মার্চ) সকালে শহরের কাটিয়া লস্কারপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, তালা উপজেলার মিরাজ আলী সরদারের ছেলে শওকত আলী সরদার, সদর উপজেলার পাথরঘাটা গ্রমের মোজাম্মেল হকের ছেলে বাবু হক, কলারোয়া উপজেলার চারাবড়ি গ্রামের উজ্জল হোসেন ও একই উপজেলার সিংগা গ্রমের আমির হামজার ছেলে সাইফুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, সকালে কাটিয়া লস্কারপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে শওকত আলী সরদার ও বাবু হককে ১শ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকারোক্তি অনুযায়ী একই দিন দুপরে ঝাউডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ২১শ ৫০ পিস ইয়াবাসহ উজ্জল হোসেন ও সাইফুল ইসলামকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *