ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 20:39

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, বর্তমান ও ভবিষ্যৎ, সফলতা ও চ্যালেঞ্জ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার সকালে পৌরসভার কনফারেন্স রুমে গিড’র তত্ত্বাবধায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইআরডি’র অর্থনৈতিক বিভাগের সিনিয়র সচিব ড. সামছুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, শাহিনুর রহমান শাহিন, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, অনিমা রাণী মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী।
সভায় এমপি রবি বলেন, ভোমরা বন্দর থেকে বছরে ১২শ’ কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। কিন্তু সে তুলনায় উন্নয়ন অনেক কম। শুধু তাই নয় সবক্ষেত্রে আমাদের বঞ্চিত করা হয়। আমরা কেন পিছিয়ে থাকবো?
তিনি বলেন, সাতক্ষীরা পৌর এলাকায় আরও একটি কবরস্থান ও পার্ক নির্মাণ জরুরী। এছাড়াও প্রাণ সায়েরের প্রাণ ফিরিয়ে এর সৌন্দর্য বর্ধন করা হবে।
তিনি আরও বলেন, আমাদের সাতক্ষীরার মাটি সোনার চেয়ে খাঁটি। এখানে সোনা ফলে। জমিতে যে ফসল রোপণ করা হয়। সেটাই ভাল হয় এবং সকল ফসলের বাম্পার ফলন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *