ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মাঠে গড়ালো সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 10:44

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে গড়ালো সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৯।

রবিবার (১০ মার্চ) সকালে সিবি হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ সম্পাদক ইদ্রিস বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, ট্রেজারার শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ।

লীগের উদ্বোধনী ম্যাচে অংশ নিচ্ছে সেতু বন্ধন ক্লাব ও ইউনুছ আলী স্মৃতি সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *