ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুদকের মামলায় ইউপি সদস্য ও উপ-সহকারী প্রকৌশলীর কারাদণ্ড

admin ঢাকা
আপডেট: 9 March 2019, 22:40

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জে সরকারি টাকা আত্মসাতের দায়ে সাবেক মহিলা ইউপি সদস্য ছায়া রাণী মুখার্জী ও সাবেক উপ-সহকারী প্রকৌশলী আমানউল্যাহকে দু’টি ধারার প্রত্যেকটিতে এক বছরের সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেককে ১ হাজার ১৩৬ টাকা হারে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এসএম আব্দুস ছালাম এই দণ্ডাদেশ প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী ইয়াসিন আলী মামলার নথির বরাত দিয়ে জানান, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হারাধন মুখার্জীর স্ত্রী ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি সজল মুখার্জীর মাতা সাবেক ইউপি সদস্য ছায়া রাণী মুখার্জী ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী আমানউল্যাহ ২০০১-২০০২ অর্থবছরে পরস্পর যোগসাজসে বিভিন্ন স্কুলের স্টিলের আলমারি ক্রয়ের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত করেন। তারা সরকারি নির্দেশনা মোতাবেক স্টিলের আলমারি না কিনে নিম্ন মানের আলমারি কিনে গ্রহণকৃত টাকা থেকে ৩ হাজার ১৩৬ টাকা আত্মসাত করেন। এঘটনায় জেলা দুর্নীতি দমন ব্যুরো সাতক্ষীরার পরিদর্শক ওয়াজেদ আলী বাদী হয়ে ছায়া রাণী মুখার্জী ও আমানউল্যাহকে আসামি করে কালিগঞ্জ থানায় মামলা করেন (মামলা নম্বর: ১৩, তারিখ: ২১/১০/২০০৪ খ্রি.)।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় খুলনার সাবেক সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী ২০১৪ সালের ২৫ আগস্ট ছায়া রাণী মুখার্জী ও আমানউল্যাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার শুনানী শেষে ৪০৯ ও ৪২০ ধারা মোতাবেক অর্থ আত্মসাতের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ ২নং এর ৫ (২) আসামিদের দোষী সাব্যস্ত করে প্রতি ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার ১৩৬ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। রায়ে উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *