ভাড়াশিমলা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের সাদপুর ফুটবল মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) নবযাত্রার সহযোগিতায় ও ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আহম্মদ আলী, মৌসুমি আক্তার, সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম। পরে সাগর পাড়ের লেখা একটি নাটক মঞ্চস্থ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
