ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের অফিস উদ্বোধন
ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকাল ৫টায় সেকেন্দারনগর চৌমুহনীতে ছাত্রলীগ অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন।
ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাবেদ আল নাহিয়ান হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।

Leave a Reply