দ্বিধা দ্বন্দ্ব ভুলে নৌকার প্রার্থী মোস্তাকিমের পক্ষে কাজ করার আহ্বান জেলা আ’লীগ নেতৃবৃন্দের
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নির্বাচনী পথসভায় মানুষের ঢল নেমেছে। সভায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোস্তাকিমকে জয়যুক্ত করতে সকল দিধাদ্বন্দ্ব ভুলে কাজ করার আহবান জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার প্রার্থী ছাড়া বিকল্প নেই।
বুধবার (৯ মার্চ) বিকাল ৫টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি নীলকন্ঠ সোম, যুগ্ম-সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক, যুবলীগ সেক্রেটারী ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা এমএম সাহেব আলী, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, সেক্রেটারী সৌরভ রায়হান সাদ প্রমুখ।

Leave a Reply