ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা শামছুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্থ আত্মসাৎ ও নিয়ম বহির্ভুত নিয়োগ এবং একাধিক নাশকতা মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পরিচালনা পরিষদের সভায় সাময়িক বরখাস্ত করা হয়।
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ২৮ জানুয়ারি নাশকতার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। সেই দিন থেকে তিনি মাদ্রাসায় অনুপস্থিত থাকায় নির্বাহী কমিটি মিটিং করে এবং জেলা প্রশাসক মোস্তফা কামালের অনুমতি নিয়ে তাকে বরখাস্ত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
