দলীয় শৃঙ্খলা ভঙ্গ: তালায় যুবলীগ নেতা হিরো বহিষ্কার
তালা প্রতিনিধি: দলের ভাবমূর্তি ক্ষুণ্ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিদুর রহমান হিরোকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকালে উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ জানানো হয়েছে।

Leave a Reply