ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে মণিরামপুরে আ’লীগের দোয়া মাহফিল
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় দোয়া মাহফিল পূর্বক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমা খানম, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মজিদ, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উত্তম মিত্র, পৌর আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, জেলা পরিষদ সদস্য ও আ’লীগ নেতা শহিদুল ইসলাম মিলন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী মুহাম্মদ, মাজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।

Leave a Reply